প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
দত্তেরচরে এম. রশিদুজ্জামান মিল্লাত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দত্তেরচরে এম. রশিদুজ্জামান মিল্লাত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি,
আলীমজনু বাবু,
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা মাঠে এম. রশিদুজ্জামান মিল্লাত ফুটবল টুর্নামেন্ট (সিজন-৪)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় ভার্চুয়ালি বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহজাহান শাওন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন আলহাজ মীর জহির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কামরুজ্জামান সন্ডু, সবুজ, সিফাত, জাহাঙ্গীর, কামরুজ্জামান মুকুট, মাহমুদুর রহমান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং যুবসমাজকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আজ রোজ শনিবার ৬ জুন ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪